ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা

জামালপুর : সভা শেষে শিশুদের মাঝে ফুটবল বিতরণ করেন পৌর প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা

৫৩ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট জামালপুর পৌরসভার দুঃখ জলাবদ্ধতা। একই সাথে বিভিন্ন সংযোগ সড়ক ও গ্রামীণ সড়কগুলোর অবস্থা খুবই নাজুক। অধিকাংশ এলাকায় সড়ক বাতি জ্বলে না। এতে মাদকসেবনকারীদের উৎপাত ও চুরি, ছিনতাইসহ সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

জামালপুর : বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক। ছবি : বাংলারচিঠিডটকম

এসব নেতিবাচক অবস্থা দূর করতে জামালপুর পৌরসভার উদ্যোগে ওয়ার্ডভিত্তিক সচেতনতামূলক সভা শুরু হয়েছে। সভা আয়োজনে ওয়ার্ডের বিভিন্ন সামাজিক সংগঠন ও গন্যমান্য ব্যক্তিরা সর্বাত্তক সহায়তা করছেন। এ কাজে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সমাজ ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। ইতিমধ্যে ২, ৪, ১২ ও ৭ নম্বর ওয়ার্ডে সফলভাবে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ডে বিভিন্ন মহল্লার ভুক্তভোগী নানা শ্রেণি ও পেশার, নারী, পুরুষ, ইমাম, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ইতিমধ্যে সভাগুলোয় প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন।

সভায় মুখ্য আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক এবং তাৎক্ষণিক কর্মভিত্তিক আলোচনা করেন জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। এ পর্যন্ত সভাগুলোতে অনুপ্রেরণাদায়ক ও অঙ্গীকারের ভাষায় বক্তব্য রেখেছেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিদর্শক নজরুল ইসলাম, আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল, পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হারুন অর রশিদ, চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল হক খান মিলন, আরটিএন ও বিশিষ্ট ব্যবসায়ী রাকিবুল করিম, শিক্ষাবিদ আমির উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ।

জামালপুর : বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

সভাগুলোর শুরুতেই অংশগ্রহণকারীদের কাছ থেকে সমস্যার কথা শোনা হয়। অগ্রাধিকারভিত্তিতে যে কাজগুলো স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব সে কাজগুলো পরদিন থেকেই শুরু করা হচ্ছে বলে সহকারী প্রকৌশলী বকশি জানান। সড়ক বাতির কাজগুলো দ্রুত সম্পন্ন করা হচ্ছে বলে পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ জানান।

সভায় জলাবদ্ধতা, সড়ক সংস্কার, সড়কবাতি, মাদক নির্মূল, বাল্যবিয়ে প্রতিরোধ, জন্ম নিবন্ধন করা, বৃক্ষরোপণ, ময়লা আবর্জনা অপসারণ ও ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা শক্তিশালীকরণ, শব্দদূষণ রোধ, ট্রাফিক ব্যবস্থা শক্তিশালী করাসহ ১১টি সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক সভার আয়োজন করা হবে বলে জানান জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম।

জামালপুর : ৭ নম্বর ওয়ার্ডের সভায় স্থানীয় জনগণ। ছবি : বাংলারচিঠিডটকম

জানা যায়, জামালপুর উচ্চ বিদ্যালয় জামে মসজিদ কমিটি হাই স্কুল মোড়ে, মুসলিমাবাদ সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে ৪ নম্বর ওয়ার্ডে, তিরুথা সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে ১২ নম্বর ওয়ার্ডে এবং পশ্চিম ফুলবাড়িয়া গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ডে সভার আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জলাবদ্ধতা নিরসন সড়ক সংস্কার মাদক জুয়া নির্মূলে জামালপুরে ওয়ার্ডভিত্তিক সভা

আপডেট সময় ০৯:৫৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫