ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

সম্পাদকীয় : জামালপুর পৌর কবরস্থানের জলাবদ্ধতার নিরসন চাই

জামালপুর : জামালপুর পৌর কবরস্থান। ছবি : বাংলারচিঠিডটকম

আমাদের শেষ ঠিকানা কবরস্থান। বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ জামালপুর পৌর করবস্থানের অধিকাংশ কবর পানির নীচে ডুবে আছে। সবচেয়ে করুণ অবস্থা বীর মুক্তিযোদ্ধাদের কবরস্থানের পুরো জায়গাটি। হাটুর উপরে পানি। প্রতিট কবর পানির নীচে তলিয়ে আছে।

শুধুমাত্র গত দুই বছর আগে পৌরসভার উদ্যোগে একটিমাত্র প্লট উঁচু করায় সেখানে পানি উঠে নাই। এছাড়া পুরো করবস্থান পানির নীচে নিমজ্জিত। আমাদেরই স্বজনেরা এখানে চির নিদ্রায় শায়িত আছেন। আজকে গোরস্থানের এ দুরাবস্থার জন্য দায়ী আমরা সবাই। শুধু পৌরসভাকে দায়ী করলে হবে না। উজানের পানি নেমে যাওয়ার সকল প্রবাহ পথ বন্ধ করে রেখেছি আমরা। বাড়ি নির্মাণের সময় পানি নিষ্কাশনের জায়গা রাখি না। সকল পুকুর, জলাশয় ভরাট করে ফেলছি। অপরদিকে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা একদম অচল হয়ে পড়েছে।

আবারও জেলা প্রশাসন এবং পৌর প্রশাসক মহোদয়ের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, দক্ষ নগর পরিকল্পনাবিদ ও কমিউনিটির লোকজনকে নিয়ে বসে মাস্টার প্লান করে কাজ শুরু করুন। জীবিত মানুষের ভোগান্তির পাশাপাশি কবরে শুয়ে থাকা মানুষগুলোকে শান্তিতে থাকার ব্যবস্থা করুন। এ কাজে সবাই সহযোগিতা করবে।

জেনে আশ্চর্য হবেন, কবরস্থ করার পরেই লাশ ভেসে উঠে। বেশ কয়েকদিন ধরে বন্ধুবর লোকমান হোসেন লোটন ভাইসহ অসংখ্য মানুষের অভিযোগ শোনে অফিসের মধ্যাহ্ন বিরতিতে ভিডিওটা ধারণ করে সবার সামনে উপস্থাপন করলাম। আপনাদের শেয়ার ও প্রতিক্রিয়া জেলা থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টিপাত হোক।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সম্পাদকীয় : জামালপুর পৌর কবরস্থানের জলাবদ্ধতার নিরসন চাই

আপডেট সময় ০৭:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫