ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

শেরপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন

শেরপুর : এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে পালন করেন ব্লকেড কর্মসূচি। ছবি : বাংলারচিঠিডটকম

গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকর্মীদের হামলার প্রতিবাদে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শেরপুরের অষ্টমীতলা বাস টার্মিনালের শেরপুর-ঢাকা মহাসড়কে ১৬ জুলাই, বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্লকেড কর্মসূচি পালন করেছে।

দুই ঘন্টাব্যাপী এ ব্লকেড কর্মসূচি চলাকালে শেরপুর থেকে রাজধানী ঢাকাসহ উত্তর বঙ্গের সকল দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় হামলাকারী ও পালিয়ে থাকা আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের গ্রেপ্তার করার আল্টিমেটাম দিয়ে বক্তব্য রাখেন এনসিপি’র প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, যুগ্মসমন্বয়কারী তান্না ইসলাম, রাশেদুল হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামুনুর রহমান, শাহানুর ইসলাম সায়েম, তৌহিদুর রহমান, মোর্শেদ জিতু, মবিনুল ইসলাম ও আরাফাত তালুকদার প্রমুখ।

খুনি ফ্যাসিস্টদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে আবারও সারাদেশে কঠোর আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুশিয়ারি দেন বক্তারা।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

শেরপুরে সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন

আপডেট সময় ১০:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫