ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

মাদারগঞ্জ : গ্রেপ্তার পাঁচজন জুয়াড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইউপি সদস্য আমিনুর ইসলাম ও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগনেতা লিটন মিয়াসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ জুলাই, সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার রফিকুল ইসলামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে ইউপি সদস্য আমিনুর ইসলাম, একই গ্রামের রসুল মোল্লার ছেলে ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মিয়া, একই গ্রামের মৃত মজনু মণ্ডলের ছেলে মেহেদী হাসান, আনার ফকিরের ছেলে আব্দুর রহিম ও আব্দুল জলিলের ছেলে আনোয়ার হোসেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, ৭ জুলাই দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে চরগোলাবাড়ী রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইউপি সদস্যসহ পাঁচজনকে জুয়া খেলার সময় গ্রেপ্তার করা হয়। ৮ জুলাই, মঙ্গলবার দুপুরে তাদেরকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মাদারগঞ্জে ইউপি সদস্যসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫