ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মাছিমপুরে রেললাইন থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

জামালপুর : নিহত মারুফের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রেনেকাটা পড়ে মারুফ হাসান (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। ২৮ মে, বুধবার সকাল ৯টার দিকে জামালপুর পৌর শহরের মাছিমপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। মারুফ হাসান ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ মে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমের কারণে মারুফ হাসান বাড়ী থেকে বের হয়ে যান। মধ্য রাতে মারুফ হাসানকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে তার পরিবার। ২৮ মে, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রেল লাইনের উপর ট্রেনেকাটা খন্ডিত মরদেহ দেখতে পায়। পরে মারুফ হাসানের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

মারুফের বাবা মিন্টু মিয়া এ প্রতিবেদককে বলেন, মারুফ মাঝে মধ্যে রেল লাইনের উপর শুয়ে থাকত। প্রায় আট বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারি নাই। সকালে মরদেহ পাইলাম।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, কোন অভিযোগ না থাকায় মানবিক দিক বিবেচনা করে মৃত মারুফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মাছিমপুরে রেললাইন থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫