ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাছিমপুরে রেললাইন থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

জামালপুর : নিহত মারুফের মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রেনেকাটা পড়ে মারুফ হাসান (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। ২৮ মে, বুধবার সকাল ৯টার দিকে জামালপুর পৌর শহরের মাছিমপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। মারুফ হাসান ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ মে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমের কারণে মারুফ হাসান বাড়ী থেকে বের হয়ে যান। মধ্য রাতে মারুফ হাসানকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে তার পরিবার। ২৮ মে, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রেল লাইনের উপর ট্রেনেকাটা খন্ডিত মরদেহ দেখতে পায়। পরে মারুফ হাসানের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

মারুফের বাবা মিন্টু মিয়া এ প্রতিবেদককে বলেন, মারুফ মাঝে মধ্যে রেল লাইনের উপর শুয়ে থাকত। প্রায় আট বছর ধরে সে মানসিক ভারসাম্যহীন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারি নাই। সকালে মরদেহ পাইলাম।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, কোন অভিযোগ না থাকায় মানবিক দিক বিবেচনা করে মৃত মারুফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন

মাছিমপুরে রেললাইন থেকে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৭:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫