ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

বকশীগঞ্জ : অটোরিকশার ধাক্কায় রাফির মত্যুতে তার স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অটোরিকশার ধাক্কায় রাফি মিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মৃত্যু হয়েছে। সে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের আবু হুরাইরার ছেলে। ২৫ মে, রবিবার বিকাল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়নের আবু হুরাইরা ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে শিশু রাফি তিন মাস বয়স থেকে ধানুয়া কামালপুরের তালতলা এলাকায় নানা রবিউল ইসলামের বাড়িতে থাকতো। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকা থাকায় নানা ও নানীর আদর যত্নে বড় হচ্ছিল শিশু রাফি। কিন্তু পাঁচ বছর বয়সেই জীবনের ইতি টানতে হল অভাগা রাফিকে।

২৫ মে বিকাল ৩টার দিকে নানার বাড়ি থেকে স্থানীয় মির্ধাপাড়া মোড়ে যেতে বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর সড়ক পার হচ্ছি রাফি। এ সময় একটি অটোরিকশা রাফিকে ধাক্কা দেয়। পরে অটোরিকশা চালক গুরুতর আহত রাফিকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর অটোরিকশা ফেলেই পালিয়ে যান ওই চালক।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ এ প্রতিবেদককে বলেন, অটোরিকশার ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

আপডেট সময় ০৭:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫