ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদ জানালেন আব্দুর রউফ তালুকদার

বকশীগঞ্জ : বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে বানোয়াট , সুনাম ক্ষুণ্ণ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হন আব্দুর রউফ তালুকদার।

সংবাদ সম্মেলনে আব্দুর রউফ তালুকদার বলেন, আওয়ামী লীগের দোসরদের নিয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সুপার ফাইভ কমিটি গঠন করা হয়েছে। ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন সুবিধা নিয়েছে বর্তমান বিএনপির অনেকেই। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ২০১৫ সালে আওয়ামী লীগে যোগদান করেন। আমি চারবার বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। ২০১৬ সালে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০১৮ সালে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তিনি আরও বলেন, বিএনপির কমিটি বাতিল করে ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ চাই।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সহ-সভাপতি রাকিবুল হাসান বাদশা, সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সাবেক যুগ্মআহবায়ক মো. শহিদুল্লাহ, সাবেক যুগ্মআহবায়ক আল আমিন বিদ্যুতসহ বিএনপির পদবঞ্চিত নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

অপপ্রচারের প্রতিবাদ জানালেন আব্দুর রউফ তালুকদার

আপডেট সময় ০৮:৩৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫