ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

নাশকতার মামলায় বকশীগঞ্জে গ্রেপ্তার দুই নেতা

বকশীগঞ্জ : গ্রেপ্তার দুই আসামি ফরহাদ হোসেন ও মো. শহিদুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ১০ মার্চ সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ হোসেন (৪৭) বকশীগঞ্জ পৌরসভার পশ্চিমপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের সদস্য। অপর আসামি মো. শহিদুল্লাহ (৫০) মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামের আক্কাছ আলীর ছেলে। তিনি মেরুরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে ২০২৪ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ১১ মার্চ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

নাশকতার মামলায় বকশীগঞ্জে গ্রেপ্তার দুই নেতা

আপডেট সময় ০৪:২৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫