ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ: সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী আবু সাঈদ ও তার ছেলে মিজানুর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র-সহ হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

১৯ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন করেন আবু সাঈদ ও তার ছেলে মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে আবু সাঈদের ছেলে মিজানুর রহমান বলেন, ২০০২ সালে আমার বাবা পুরাতন গরুহাটিতে সোয়া ৫ শতাংশ জমি কিনেন। জমি কেনার পর থেকেই আমার বাবা সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং দুটি দোকান গোডাউন হিসেবে ভাড়া দেন। জমি কেনার দীর্ঘ ২৪ বছর পর আমাদের দোকান ঘর মেরামতের সময় স্থানীয় প্রেম কুমার, বিশাল ডোম, মোহন ডোম ও তাদের ওয়ারিশগণ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেন। এমন পরিস্থিতিতে জামালপুর আদালতে তাদের বিবাদী করে মামলা দায়ের করেন আমার বাবা।

ওই মামলায় বিজ্ঞ আদালত আমাদের দখলীয় জমি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিবাদীদের না যেতে নিষেধাজ্ঞা দেন। আদালতের নির্দেশে বকশীগঞ্জ থানা পুলিশ বিবাদীদের নোটিশ দিয়ে বিষয়টি অবগত করেন।

১৯ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টার দিকে আমার বাবা দোকান খুলতে গেলে প্রেম কুমার, তার ছেলে, ভাই-সহ তাদের লোকজন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালায়। তাদের হামলায় নারী-সহ কয়েকজন আহত হয়।

কিন্তু প্রকৃত এ ঘটনাকে ধামাচাপা দিতে সংখ্যালঘুদের উপর হামলার ট্যাগ দিয়ে অপপ্রচার করা হচ্ছে।

আমরা কোন সংখ্যালঘুদের উপর হামলা করিনি উল্টো তারাই আমার বাবা ও আমাদের উপর হামলা চালায়। তাই আমরা এই হামলা, ভাঙচুরের বিচার দাবি করছি এবং অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছি।

অপরদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে জমি দখলের প্রতিবাদে একই দিন বিকালে ডোম সম্প্রদায়ের পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করেন ডোম সাধন ডোম।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৯:১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫