ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। এমনকি ভারত-বাংলাদেশ এবং ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের সব টিকিটও বিক্রি হয়ে গেছে।

৩ ফেব্রুয়ারি সোমবার দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যে স্বাগতিক পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলকে নিয়ে এ’ গ্রুপের ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়।

২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান বিপক্ষে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৫ হাজার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুধু ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচই নয়। গ্রুপ পর্বে বাংলাদেশ-নিউজিল্যান্ডসহ দুবাইয়ে ভারতের সবগুলো ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায়।

এছাড়া, ৪ মার্চ দুবাইয়ের প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি হয়ে গেছে। গ্রুপ পর্বের বাঁধা টপকাতে সক্ষম হলে প্রথম সেমিতেই খেলবে ভারত।

ভারত ফাইনাল নিশ্চিত করতে পারলে শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারত না উঠলে ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে।

ভারত ছাড়াও গ্রুপ পর্বে পাকিস্তান ম্যাচেরও সব টিকিট বিক্রি হয়ে গেছে। ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে পাকিস্তান। ৫ মার্চ লাহোরে অনুষ্ঠেয় দ্বিতীয় সেমিফাইনালের টিকিটও শেষ হয়েছে।

‘বি’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে লাহোরে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

আপডেট সময় ০৮:১৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫