ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

আগামীর বাংলাদেশ যেন ৫০ বছর সুরক্ষিত থাকে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান

বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান। ছবি: আসমাউল আসিফ

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান বলেছেন, বিগত সময়ে যারা ক্ষমতাসীন দলে ছিলেন তারা এদেশের মানুষের স্বার্থে, এদেশের মানুষের দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব পালন করেননি। সে দায়িত্ব আজ আপনাদের হাতে এসেছে, সে দায়িত্ব এমনভাবে পালন করতে হবে যেন আগামীর বাংলাদেশে পঞ্চাশ বছর আপনাদের হাতে সুরক্ষিত থাকে।

৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদের পরিবার ও জেলা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সেই দায়িত্ব এমনভাবে নিতে হবে যেন সারা পৃথিবীর মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়, বাংলাদেশের ছাত্র-জনতা এমন বিপ্লব ঘটিয়েছে, যে বিপ্লব গত দুই শতাব্দিতে পৃথিবীর ইতিহাসে ঘটেনি। পৃথিবীর ইতিহাসে এমনটি ঘটেনি মাত্র পঁচিশ দিনে একটি সরকারের পতন হয়ে গেছে।

তিনি আরও বলেন, এই সরকার চারমাস অতিবাহিত করার পরেও আমরা দেখছি নানা সমস্যায় জর্জরিত আমার দেশ। এখনো কৃষক শ্রমিক জনতা যখন বাজারে যায় তখন দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি সেই গতিতে তারা বেশামাল অবস্থাই দিন কাটায়। ৫ আগস্টের পর যে স্বাধীনতা সেই স্বাধীনতার সুফল কি শ্রমিক-জনতা ভোগ করছে? প্রশ্ন করেন তিনি। এই অবস্থার ভেতরে আমরা যে সরকারের সমালোচনা করতে পারছি এটাই প্রাথমিক সফলতা বলে আমি মনে করছি।

৬ ডিসেম্বর সন্ধ্যায় শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মো. হিফজুর রহমান, মশিউর আমিন, ইসতিয়াক আহমেদ শিহাব, জেলা কমিটির সদস্য সচিব আবিদ সৌরভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আগামীর বাংলাদেশ যেন ৫০ বছর সুরক্ষিত থাকে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান

আপডেট সময় ১১:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪