ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার বর্তমান সরকার একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে : শামীম তালুকদার উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে : প্রধানমন্ত্রী নজরুল মেলা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

১০১ রানে সিংহজানি স্কুলের জয়

ম্যাচ সেরা অমিকে আজকের ম্যাচের বলটি উপহার দেন বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের কৃতী ক্রিকেটার আরিফুল জনি। ছবি : বাংলারচিঠি ডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে চলছে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স অনূর্ধ-১৬ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

২৭ জানুয়ারি ‘বি’ গ্রুপের খেলায় শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দলের বিপক্ষে ১০১ রানে জিতেছে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় দল।

টসে জিতে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যাটিংয়ে নামে। তারা ৩৫ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে।

জবাবে শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ১৮.২ ওভারে ৬৪ রান করেই সব আউট হয়ে যায়। এতে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০১ রানে জিতে যায়।

সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অমি ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছে। তাকে আজকের ম্যাচের বলটি উপহার হিসেবে দেওয়া হয়। ম্যাচ সেরা অমির হাতে বলটি তুলে দেন বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের কৃতী ক্রিকেটার আরিফুল জনি।

খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আব্দুল শিশির ও নূর মোহাম্মদ শুভ।

সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় দল ও শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ দল। ছবি : বাংলারচিঠি ডটকম

সংক্ষিপ্ত স্কোর :
সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় : ১৬৩/৯, ৩৫ ওভার (স্বপন ৪০, জিহাদ ৪০, সজীব ০৭-০০-৩৪-০৪, জাবির ০৪-০১-১২-০১)
শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ : ৬৪/১০, ১৮.২ ওভার (শ্রাবণ ৭, অমি ০৫-০০-১৬-০৫, ইনসান ০৪-০০-১১-০২)
ফল : সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় ১০১ রানে জয়ী।
ম্যাচ সেরা : জয়ী দলের অমি।

পক্ষকালব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় দুটি গ্রুপে জেলার আটটি স্কুল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল, মেলান্দহের রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয়। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে জামালপুর উচ্চ বিদ্যালয়, সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাহ জামাল (রহ:) স্কুল এন্ড কলেজ ও রশিদপুর ইজ্জাতুননেছা উচ্চ বিদ্যালয়। গ্রুপ পর্বের খেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।

২৮ জানুয়ারির খেলা : দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বনাম জামালপুর জিলা স্কুল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

১০১ রানে সিংহজানি স্কুলের জয়

আপডেট সময় ১১:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯