ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দিয়েছেন। তিনি হচ্ছেন হোয়াইট হাউসের সর্ব কনিষ্ঠ (২৭) প্রেস সেক্রেটারি। এরআগে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি সহকারি প্রেস সেক্রেটারি ছিলেন। এছাড়া ক্যারোলিন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন।

১৬ নভেম্বর শনিবার এএফপি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

১৫ নভেম্বর শুক্রবার ক্যারোলিনকে প্রেস সেক্রেটারি পদে নিয়োগ দিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন নারী। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও মার্কিন জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’

চলতি বছরের (২০২৪ সাল) জানুয়ারিতেও ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানে যোগ দেন। এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। তিনি ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে এই পদে নিয়োগ পেয়েছিলেন।

ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন। হোয়াইট হাউসে যোগ দেয়ার আগে ২০২০ সালে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন কারিন। বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনও তার অধীনে কারিন কাজ করেন।

ক্যারোলিন লেভিট যখন ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারি প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন তখন তিনি টগবগে, সুন্দর, কমনীয় এবং অপরুপ এক তরুণী হিসেবে হোয়াইট হাউসের শীর্ষ পদের দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করে বিশেষ খ্যাতি অর্জন করেন।

ক্যারোলিন শুক্রবার ফক্স নিউজ পডকাষ্ট অনলাইনে এক পোস্ট বার্তায় বলেছেন, ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি অনেক সাংবাদিকের ‘প্রচুর ভূয়া নিউজ’ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করেছেন।

তিনি আরো বলেছেন, ‘প্রচুর সাংবাদিক আছেন, যারা কখনোই সাংবাদিকতায় আগ্রহী ছিলেন না এবং এই রকম অনেক সাংবাদিককে আমরা প্রতিদিন মোকাবেলা করে আসছি।’

প্রেস সেক্রেটারি হিসেবে ট্রাম্পের কাছ থেকে তাকে প্রচুর চাপ মোকাবেলা করতে হবে, কারণ ট্রাম্প নিউজ কভারেজের ব্যাপারে সব সময় উদ্বীগ্ন থাকেন।সূত্র:বাসস।

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

আপডেট সময় ০৩:১০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪