ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

দেশে সব ধর্মের সহাবস্থান জারি থাকবে: সেনাপ্রধান

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান। এছাড়া সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ১১ অক্টোবর শুক্রবার বিকেলে রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ করে ওকার-উজ-জামান বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। সব কিছু নিরাপদভাবে করতে পারবেন। আমাদের মাঝে সহমর্মিতা আগেও বজায় ছিল, ভবিষ্যতেও বজায় থাকবে।

তিনি বলেন, ‘শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। শতাব্দীর পর শতাব্দী এটাই আমরা করে আসছি এবং এটাই জারি থাকবে।’

‘সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু এখানেই নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছো,’ যোগ করেন সেনাপ্রধান।সূত্র:ইত্তেফাক।

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

দেশে সব ধর্মের সহাবস্থান জারি থাকবে: সেনাপ্রধান

আপডেট সময় ০৯:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪