ঢাকা ০২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

দেওয়ানগঞ্জে ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

ভারতীয় মদসহ গ্রেপ্তার মাদক কারবারি শাজাহান আলী। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১১৩ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি শাজাহান আলীকে গ্রেপ্তার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ২ অক্টোবর বুধবার সন্ধ্যায় এ অভিযান চালান তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, ২ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাংধরা ইউনিয়নের সীমান্তবর্তী পাথরেরচরে অভিযান পরিচালনা করে শাহজাহান আলীকে তার নিজ বাড়ি থেকে ১১৩ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করে পুলিশ। শাজাহান আলী উপজেলার পাথরেরচর গ্রামের রহম আলী মন্ডলের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, মাদকসহ গ্রেপ্তার শাহজাহান আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ৩ অক্টোবর তাকে জামালপুর পুলিশ কোর্টে পাঠানো হবে।

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

দেওয়ানগঞ্জে ১১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় ১০:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪