ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

বশেফমুবিপ্রবিতে সাতদিনের মধ্যে ভিসি নিয়োগের দাবি

বশেফমুবিপ্রবিতে সাতদিনের মধ্যে ভিসি নিয়োগের দাবি জানান শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এজন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন তারা। সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে দুপুর ১ টার দিকে ছাত্র-শিক্ষকরা উপাচার্য নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য বলেন, এই বিশ্ববিদ্যালয়ে কোনো উপ-উপাচার্য, ডিন এবং অধ্যাপক না থাকার কারণে জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য কাউকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব প্রদান করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, বিগত এক মাস ধরে বিশ্ববিদ্যালয়টি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে। ফলশ্রুতিতে, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে গেছে। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মানিত শিক্ষবৃন্দের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং হলসমূহ চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা আরো বলেন, দীর্ঘদিন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ, পরিবহন ও হলসমূহ পরিচালনায় জ্বালানি সংকট সহ অন্যান্য আর্থিক সমস্যা সৃষ্টি হওয়ায় বর্তমানে সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু রাখা দুষ্কর হয়ে পড়ছে। নির্ধারিত সময়ে ক্লাস-পরীক্ষা শেষ না হওয়াতে ইতিমধ্যে সৃষ্ট সেশনজট আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। বিশ্ববিদ্যালয় থেকে সেশনজট নিরসনকরে, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি সচল করতে অতিসত্বর উপাচার্য নিয়োগের বিকল্প নাই।’

এসময় অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের দাবি তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে অবিলম্বে স্বনামধন্য উচ্চ প্রোফাইল সম্পন্ন অধ্যাপক ও গবেষকবৃন্দের মধ্য থেকে উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাদের নিয়োগ প্রদান করতে হবে। যা দিতে হবে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন অনুসারে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে।

এসময় তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী সাতদিনের মধ্যে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

বশেফমুবিপ্রবিতে সাতদিনের মধ্যে ভিসি নিয়োগের দাবি

আপডেট সময় ১০:৩৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪