ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা চায় জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর শাখা

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত কামনা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বতীকালীন সরকারের সফলতা কামনা এবং নৈরাজ্য ও অপতৎপরতা রোধে মাদরাসা শিক্ষক কর্মচারীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বোসপাড়া এলাকায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. আনোয়ারুল হক, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, অধ্যক্ষ আক্তারুজ্জামান সিদ্দিকী, মো. হাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা কাজী মসিউর রহমান, মো. মুজাফফর আলী, মাওলানা. মো. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ওমর ফারুক, দপ্তর সম্পাদক এম.এ জলিল তারা প্রমুখ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিন সমর্থন জানিয়েছিল। শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। আমরা সব সময় তাদের পাশে থাকবো।

মতবিনিময় সভা শেষে বিগত শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে ছাত্র-জনতায় অংশগ্রহণ করে শহীদদের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা চায় জমিয়াতুল মোদার্রেছিন জামালপুর শাখা

আপডেট সময় ০৮:৪১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪