ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ

নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

এসময় অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিগ্রস্ত ও মাদকাসক্ত প্রধান শিক্ষক ফজলুল হকের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তুলে তার পদত্যাগসহ স্কুল সংস্কারের দাবি জানান।

২৫ আগস্ট রবিবার সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী তোফায়েল তপু, সোহাগ আহাম্মেদ, শিক্ষার্থী তৌহিন, ১০ম শ্রেণির শিক্ষার্থী মেঘলা, সিনথিয়া, ৯ম শ্রেণির শিক্ষার্থী নাঈমা ইসলাম রুমু প্রমুখ।

নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।ছবি: বাংলারচিঠিডটকম

এসময় প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত না থাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অন্যান্য শিক্ষকদের কাছ থেকে অনাস্থা স্বাক্ষর নেন। একই সাথে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরা।

এ প্রসঙ্গে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক জানান, শিক্ষার্থীরা বিক্ষোভ বা মানববন্ধন করেছে এটা আমি জানিনা। মানববন্ধন করে তারা আমার বিরুদ্ধে কি করতে পারবে- বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রধান শিক্ষক ফজলুল হক ২০১১ সালের শেষের দিকে নারিকেলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ

আপডেট সময় ০৮:২০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪