ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ইসরায়েলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা ঘোষণা

বাংলারচিঠিডটকম ডেস্ক: ইসরায়েলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট এ ঘোষণা দিয়ে বলেছেন, ২৫ আগস্ট রবিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য এ জরুরি অবস্থা জারি থাকবে। লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরেই এই ঘোষণা দিলো ইসরায়েল। খবর এএফফি’র।

গ্যালান্ট এক বিবৃতিতে বলেছেন, জরুরি অবস্থা ঘোষণার কারণে আইডিএফ(ইসরায়েলি সামরিক বাহিনী) সমাবেশ সীমিত করাসহ প্রাসঙ্গিক সাইটসমূহ বন্ধে নাগরিকদের নির্দেশনা দিতে পারবে।

এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করার কথা রয়েছে।

এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গতমাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার বদলা নিতে ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ইসরায়েলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা ঘোষণা

আপডেট সময় ০৩:৫২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪