ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লাহিড়ীকান্দায় বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ২

স্থানীয়দের সাথে নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। ছবি: বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক আবু সাঈদ (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এই ঘটনায় পিকআপ ভ্যানে থাকা আরও দুজন আহত হন। ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ময়মনসিংহের কোতোয়ালী থানার দাপুনিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন- তানভীর ও জাহিদ। তারা তিনজনই ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্টাফ।

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের সাথে ঢাকাগামী রাজিব বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক আবু সাঈদের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতদের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসময় চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে পুলিশ। দুইটি গাড়ির অতিরিক্ত গতি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করছে স্থানীয়রা।

এসব বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মাসুদুজ্জামান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাহিড়ীকান্দায় বাস-পিকআপের সংঘর্ষে নিহত ১, আহত ২

আপডেট সময় ০৯:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪