ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

বিসিবির দায়িত্ব ছাড়লেন পাপন, নতুন সভাপতি ফারুক

ফারুক আহমেদ  ও নাজমুল হাসান পাপন

ফারুক আহমেদ  ও নাজমুল হাসান পাপন

বাংলারচিঠিডটকম ডেস্ক: অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।

২১ আগস্ট বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় পদত্যাগের ঘোষণা দেন পাপন। তার পদত্যাগে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। সেখানে আরও জানানো হয়েছে আজ সংবাদ সম্মেলন করবেন নব-নির্বাচিত সভাপতি ফারুক।

২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে প্রথমবারের মত বিসিবির বস হন পাপন। পরে ২০১৩ সালের অক্টোবরে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন তিনি। এরপর ২০১৭ এবং ২০২১ সালের দু’বার নির্বাচনে জয়ী হয়ে বিসিবির সভাপতি পদে বহাল থাকেন পাপন।

আগামী বছরের অক্টোবরে মেয়াদ শেষ হবার কথা ছিল পাপনের। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হবার পর আত্মগোপনে চলে যান পাপন।

এর আগে পদত্যাগপত্র জমা দেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত প্রার্থী হিসেবে বিসিবি পরিচালক পদে থাকা জালাল ইউনুস। যা সভায় গৃহীত হয়। এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ইউনুসের স্থলাভিষিক্ত হন ফারুক এবং পরবর্তীতে জরুরি সভায় পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।

পদত্যাগ করতে বলা হয়েছে এনএসসি থেকে মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববিকেও। কিন্তু এখনও পদত্যাগ করেননি তিনি।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

বিসিবির দায়িত্ব ছাড়লেন পাপন, নতুন সভাপতি ফারুক

আপডেট সময় ০৫:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪