ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ বেশ কিছু সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের

বাংলারচিঠিডটকম ডেস্ক:

ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, আন্দোলন দমনে হয়রানিমূলক মামলা, দেশে বিদ্যমান মামলাজট কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে মন্ত্রণায়ের বিভিন্ন পর্যায়ের কর্মাকর্তাদের সভায় আজ এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

শপথ নেয়ার পর আজ মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আইন উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে।

মন্ত্রণালয়ে আজ সভার শুরুতেই ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তৃতায় উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের পরে এত বড় গণআন্দোলন আর কখনো হয়নি। এই গণআন্দোলনের মাধ্যমে যে বিজয় হয়েছে তা মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত চেহারা। শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধর্ম, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করার অনুরোধ করেন তিনি।

সভায় মামলাজট কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো- জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকান্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নাম্বারে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হবে।

এরপর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন আইন উপদেষ্টা। সেখানেও বৈষম্য ও শোষণহীণ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কর্মকর্তাদের সততার সঙ্গে দ্রুত কাজ করার মিশনে নামতে হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ বেশ কিছু সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের

আপডেট সময় ০৯:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪