ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জামালপুরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সমাবেশ

বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এখন বিএনপির দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে তাদের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারাদেশে যে লুটপাট হচ্ছে তার সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত না, বিএনপি লুটতরাজে বিশ্বাসী না। কোথাও যেন সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের উপর হামলা না হয় সেজন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

জামালপুরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সমাবেশ

আপডেট সময় ১২:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪