ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বন্যা দুর্গত মানুষের সব ধরনের সহায়তায় সরকার বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী

বন্যার্তদের মাঝে ত্রাণের চাল বিতরণ করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বন্যার্তদের জন্য সকল সহযোগিতা নিয়ে পাশে রয়েছে সরকার। বন্যাকে মোকাবিলা করে মানুষ যাতে চলতে পারে সে ধরনের ব্যবস্থাই নিচ্ছে সরকার।

৬ জুলাই শনিবার বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০ পরিবারের মাঝে ত্রাণের চাল ও মোরাদাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিতদের মাঝে জেরিকেন ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি আরও অবনতি হলে আশ্রয় কেন্দ্র ও খাদ্য সহায়তা বাড়ানো হবে। এছাড়া বন্যা শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়কের দ্রুত সংস্কার কাজ করা হবে।

বন্যার্তদের মাঝে জেরিকেন ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করে। এজন্য দেশের মানুষ তাঁর উপর আস্থা রেখে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত আছে। দেশের মানুষ এখন খাদ্য বস্ত্রের অভাব করেনা। এ সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছে। আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করবে শেখ হাসিনা সরকার।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম, প্রকল্প ববাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথী, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল, আনিছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

বন্যা দুর্গত মানুষের সব ধরনের সহায়তায় সরকার বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী

আপডেট সময় ১০:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪