ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

আমার সংবাদের ১১ বছরপূর্তি উদযাপিত

দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ বছরপূর্তি উদযাপিত হয়েছে। ৩ জুন সোমবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সহযোগী সদস্য ও জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক আকন্দের সভাপতিত্বে দৈনিক আমার সংবাদ পত্রিকার এক যুগে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা/এটিএন নিউজের সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি শিক্ষক মো. আমির উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সমকালের সাংবাদিক মো. আনোয়ার হোসেন মিন্টু ও দৈনিক সচেতনকণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান। এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মো. বিপুল মিয়া।

বক্তারা দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রকাশনার অগ্রযাত্রায় সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আমার সংবাদের ১১ বছরপূর্তি উদযাপিত

আপডেট সময় ০৪:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪