ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

সরিষাবাড়ীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে বাড়ির পাশে আম গাছ থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৬ এপ্রিল বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর এলাকায় বর্ষা আক্তার (১৭) নামে ওই কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বর্ষা আক্তার উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রন্জু মিয়ার মেয়ে। সে ধনবাড়ি উপজেলার মুশুদ্দি রেজিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোনে প্রতিবেশী সুরুজ মিয়ার ছেলের সঙ্গে প্রায় সময় কথা বলতো বর্ষা আক্তার। কথা বলতে নিষেধ করলে এ নিয়ে বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় ৫ এপ্রিল রাতে ফের মোবাইল ফোনে কথা বলতে দেখে মেয়েকে বকাবকি করে বাবা রন্জু মিয়া। ৬ এপ্রিল সকালে মেয়েকে মারধর করে মোবাইল ফোন ভেঙে দেয় বাবা। এ অপমান সইতে না পেয়ে বাড়ির পাশে জঙ্গলের এক গাছের সাথে গলায় ফাঁস দেয় বলে জানান পরিবারের লোকজন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, রাতে মোবাইল ফোন নিয়ে ঝগড়া বাঁধে। এ ঘটনায় জের ধরে বাড়ির পাশে আম গাছের সাথে ঝুলে বর্ষা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করেছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরিষাবাড়ীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪