ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

হামাস-ইসরায়েল চুক্তির ফাঁক-ফোকর পূরণে কাজ করছে যুক্তরাষ্ট্র : ব্লিঙ্কেন

বাংলারচিঠিডটকম ডেস্ক :

জিম্মিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছাতে এর ফাঁক-ফোকর পূরণে ওয়াশিংটন তার মিত্রদের সাথে নিবিড়ভাবে কাজ করছে।

ভিয়েনা সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ১৫ মার্চ এ কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, হ্যাঁ, হামাস একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। এর বিস্তারিত দিক আমি তুলে ধরতে পারছি না। কিন্তু একটি চুক্তিতে পৌঁছাতে আমরা ইসরায়েল, কাতার ও মিসরের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।

ফিলিস্তিনী সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন,হামাস ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনী বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কিছু ইসরায়েলী জিম্মিকে ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, গাজায় আটক জিম্মিদের মুক্তির লক্ষে আরেক দফায় আলোচনায় অংশ নিতে তারা দোহায় প্রতিনিধিদল পাঠাবে।

এ প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেন, এটি একটি চুক্তি, যুদ্ধবিরতি, জিম্মিদের ফেরত পাওয়া এবং আরো মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে সম্ভাব্যতা ও আশু প্রয়োজনীয়তার বিষয়টিকেই প্রতিফলিত করে।

উল্লেখ্য,গতবছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। একইদিন থেকে ইসরায়েল ও গাজায় প্রতিশোধমুলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলমান আছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩১ হাজার ৪৯০ ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে।

গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে ইসরায়েল গাজা থেকে সৈন্য প্রত্যাহারে হামাসের দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বলেছে, এ ধরনের উদ্যোগের মানে হামাসের বিজয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

হামাস-ইসরায়েল চুক্তির ফাঁক-ফোকর পূরণে কাজ করছে যুক্তরাষ্ট্র : ব্লিঙ্কেন

আপডেট সময় ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪