ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : জামালপুর জিলা স্কুলকে ১ উইকেটে হারিয়েছে নেকজাহান

টস পর্ব। ছবি: বাংলারচিঠিডটকম

টস পর্ব। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ৯ মার্চের ম্যাচে জামালপুর জিলা স্কুলকে ১ উইকেটে পরাজিত করেছে ইসলামপুরের নেকজাহান হাই স্কুল দল। বিসিবির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুর জিলা স্কুল মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার চারটি স্কুল দল এতে অংশ নিচ্ছে।

টসে জিতে জামালপুর জিলা স্কুলের অধিনায়ক উৎস প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা ৩৫ ওভারে ৮ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৫৭ রান। (আনান ৪৪, সীমান্ত ৩০, আলভি ১৬, সোলায়মান ১১*; সিক্ত ৩/২১, মুকুল ২/৩০, অমৃত ১/২৬, রবিউল ১/১৮, বোলাররা অতিরিক্ত দিয়েছে ৪১ রান)।

নেকজাহান হাই স্কুল বনাম জামালপুর জিলা স্কুল দলের ম্যাচ। ছবি: বাংলারচিঠিডটকম

ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক রবিউলের নেকজাহান হাই স্কুল দল। তারা ২৭.১ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছে। তারা ম্যাচ জিতেছে ১ উইকেটে। (রবিউল ২৫, হাসান ২১, জাসিদ ১২, জাদনান ১১, সাফিন ১০*, রাফি ১২*, বোলাররা অতিরিক্ত দিয়েছে ৫৩ রান)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের আহাদ। ম্যাচ আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহমুদুল আলম শরীফ ও টিপু সুলতান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট : জামালপুর জিলা স্কুলকে ১ উইকেটে হারিয়েছে নেকজাহান

আপডেট সময় ০৭:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪