ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

বকশীগঞ্জ : দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ড। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। ৩০ আগস্ট, রবিবার দিবাগত ১২টার দিকে পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে যায় জমজম হোটেল ও রিপন মোদকের মুদি দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

জানা গেছে, ৩০ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদ সংলগ্ন মার্কেটে হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে চারপাশের দোকানে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ফায়ার ফাইটারদের প্রাণপণ চেষ্টা এবং স্থানীয় শত শত মানুষের সম্মিলিত সহযোগিতায় দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন এই প্রতিবেদককে বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা করা হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

আপডেট সময় ০৯:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬