ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

লেবাননের এক বাড়িতে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত : রাষ্ট্রীয় গণমাধ্যম

বাংলারচিঠিডটকম ডেস্ক :

লেবাননের দক্ষিণাঞ্চলীয় এক বাড়িতে ইসরায়েলি হামলায় ৯ মার্চ অন্তত পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য। ওই হামলায় অপর নয় ব্যক্তি আহত হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)’ এ কথা জানায়।

এনএনএ জানায়, খিরবেত সেলম এলাকায় এক বাড়িতে হামলায় চারজনের একটি পরিবারের প্রত্যেকেই নিহত হয়েছে। মা গর্ভবতী ছিলেন উল্লেখ করে এনএনএ বলেছে, এক দম্পতি, তাদের দুই সন্তান ও অন্য এক ব্যক্তি হামলায় প্রাণ হারায়।

এতে আরো বলা হয়, হামলাটিতে বাড়িটি ধসে পড়ে ও কাছাকাছি বসবাসরত কমপক্ষে নয়জন এতে আহত হয়।

ইসরায়েল ও ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের মিত্র গাজার হামাস গোষ্ঠির মধ্যে অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরাইলের মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমায় ভয়াবহ সংঘর্ষ চলছে।

এএফপির এক তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ৫৬ জন বেসামরিক নাগরিকসহ অন্তত ৩১২ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা। লড়াই মূলত সীমান্ত অঞ্চলে চললেও লেবাননের বিস্তৃত অঞ্চলে সংঘাতের আশঙ্কা বেড়েছে।

গত মঙ্গলবার, দক্ষিণ সীমান্তবর্তী হুলার গ্রামের এক বাড়িতে ইসরায়েলি হামলায় লেবাননের এক দম্পতি ও তাদের ছেলে নিহত হয়। এদিকে ইসরায়েলে অন্তত ১০ সেনা ও সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

লেবাননের এক বাড়িতে ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত : রাষ্ট্রীয় গণমাধ্যম

আপডেট সময় ০৩:৫৪:১২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪