ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কর্মকর্তা আহত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

লেবাননের দক্ষিণে ১২ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন স্থানীয় কর্মকর্তা তার গাড়িতে গুরুতর আহত হয়েছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এএফপিকে এ কথা জানায়।

গাজা উপত্যকায় ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হামাসের সহযোগী হিজবুল্লাহ্র মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হচ্ছে। হিজবুল্লাহ আরো বলেছে, ইসরায়েলি হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছে।

গত ক’দিনে, ইসরালি হামলার ধারাবাহিকতায় লেবাননের দক্ষিণাঞ্চলে লেবানন ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কর্মকর্তারা আহত হয়েছেন। সূত্রটি জানায়, বিন্ত জবেইল শহরে স্থানীয় হিজবুল্লাহ কর্মকর্তাকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালালে ওই কর্মকর্তা গুরুতর আহত হন।

এদিকে লেবাননের সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)’ জানায়, দেশের দক্ষিণ সীমান্তর্তী ইসরায়েল সংলগ্ন বিনতে জেবিলে “হাসপাতালের কাছে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করা হয়।”

একজন এএফপি’র সাংবাদিক গাড়িটির ছাদে খোঁচা লাগা এবং এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখতে পান।

অপরদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক্স-এ এক বিবৃতিতে বলেছে, বিনতে জেবিলের প্রান্তের এল রাস এলাকায়, একটি বিমান হিজবুল্লাহ চিহ্নিত একটি গাড়িতে আঘাত করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কর্মকর্তা আহত

আপডেট সময় ০৬:৩১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪