ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ওস্তাদ রশিদ খান আর নেই

ওস্তাদ রশিদ খান

ওস্তাদ রশিদ খান

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ভারতের শাস্ত্রীয় সংগীতশিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি বেলা ৩টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। রশিদ খানের বয়স হয়েছিল ৫৬ বছর।

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত এই শিল্পীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এরই মধ্যে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অবস্থার অবনতি হওয়ায় ৯ জানুয়ারি লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাঁকে। তবে শেষ পর্যন্ত ফেরানো গেল না এই শিল্পীকে।

১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।

২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ওস্তাদ রশিদ খান আর নেই

আপডেট সময় ০৭:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪