ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শেখ হাসিনাকে নৌকা উপহার দিলো চীন

শেখ হাসিনাকে উপহারের নৌকা তুলে দিচ্ছেন চীনের রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চীন। ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন একটি নৌকা উপহার দেন। এর আগে ২০১৮ সালেও তৎকালীন চীনের রাষ্ট্রদূতও প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দিয়েছিলেন।

চীনা দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত জানান, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে চীন প্রতিশ্রুতিবদ্ধ। যাতে করে দুই দেশের বন্ধুত্ব ও কৌশলগত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায়। বাংলাদেশের আধুনিকায়নের জন্য চীন সবচেয়ে বিশ্বস্ত ও বিশ্বাসযোগ্য বন্ধু হিসেবে সবসময় কাজ করবে।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধার একটি দৃষ্টান্ত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসময় গণভবনে ঢাকায় নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল এবং মরক্কোর রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও সাক্ষাৎ করেন ডিন অব দ্যা ডিপ্লোমেটিক কোর ও আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরাও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা। রাষ্ট্রদূতরা এসময় বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা কামনা করেন।সূত্র:বাংলা ট্রিবিউন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

শেখ হাসিনাকে নৌকা উপহার দিলো চীন

আপডেট সময় ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪