ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় মার্কিন মন্ত্রী

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে  বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। ছবি: সংগৃহীত

কূটনৈতিক প্রতিবেদক :

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। তিনি বলেন, বাংলাদেশের যে অগ্রগতি, তা সত্যিই অসাধারণ। গত ৫২ বছরে লাখো মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছে। বাংলাদেশের এ অভিযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্র এক গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।

স্থানীয় সময় গত শনিবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আফরিন আক্তার এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীবিভিন্ন সময়ে বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, প্রতিটি সফরেই বাংলাদেশি জনগণের শক্তি, সহনশীলতা ও দৃঢ়তার তাকে মুগ্ধ করেছে। এসব গুণ তাদের মুক্তির পথ দেখিয়েছে এবং সামনে এগিয়ে নিয়ে যাবে। এ সময় তিনি দুদেশের মধ্যকার গভীর অর্থনৈতিক সম্পর্কের কথাও উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ইমরান তার বক্তব্যে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আরও আন্তরিকভাবে কাজ করতে চায় বাংলাদেশ।সূত্র:দৈনিক কালবেলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

বাংলাদেশের অগ্রগতির প্রশংসায় মার্কিন মন্ত্রী

আপডেট সময় ০২:১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩