ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

কোন কিছু দিয়েই মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয় : ধর্ম প্রতিমন্ত্রী

বস্ত্র বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, বীর মুক্তিযোদ্ধাগণ এদেশের শ্রেষ্ঠ সন্তান। বাঙালি জাতির পিতার ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ জীবন বাজি রেখে যুদ্ধ করে জাতিকে একটি স্বাধীন দেশ ও একটি মানচিত্র উপহার দিয়েছেন। কোন কিছু দিয়েই বীর মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়।

জামালপুরের ইসলামপুরে ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের, বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, শাহাদত হোসেন, হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহানূর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস ছালাম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

এর আগে এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান এমপি উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করেন। পরে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন এবং অভিবাদন মঞ্চে সালাম গ্রহণ করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

কোন কিছু দিয়েই মুক্তিযোদ্ধাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয় : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৭:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩