ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ভালোবাসা দিবসে পূজার ‘নাকফুল’

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আসছে ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত ছবি ‘নাকফুল’। অলক হাসানের পরিচালনায় এই ছবিতে প্রথমবারের মতো নায়ক আদর আজাদের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা। সিনেমাটি নিয়ে পূজা চেরী বলেন, ‘নাকফুল’ একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গহনা।

সেই আবেগের বিষয়টি নিয়েই নাকফুল। প্রযোজনা সংস্থা জানিয়েছে, ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি পাবে। আমরাও মুক্তির অপেক্ষায় থাকলাম। আশা করি, সিনেমাটিও দর্শকের মনে জায়গা করে নেবে।’ জানা গেছে, বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনায় গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি। যাতে ফুটে উঠবে গ্রামের একজন চঞ্চল মেয়ে ও ছন্নছাড়া ছেলের সম্পর্কের গল্প।

ছবিতে আদর-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, শিখা মৌসহ অনেকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ভালোবাসা দিবসে পূজার ‘নাকফুল’

আপডেট সময় ১২:১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩