ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট : প্রথম সেমিফাইনালে টাঙ্গাইলের জয়

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় গাজীপুর ও টাঙ্গাইল জেলা দল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : ঢাকা বিভাগীয় উত্তর অঞ্চলের শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে ১১ নভেম্বর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এদিন জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গাজীপুর জেলা দলকে ৫৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে টাঙ্গাইল জেলা দল।

টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে অধিনায়ক দেবাশীষের টাঙ্গাইল জেলা দল। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে তারা ৯ উইকেটের বিনিময়ে তারা সংগ্রহ করে ২০৯ রান। তাদের ব্যাটার মেহেদী সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়াও দেবাশীষ ৪৬ ও ইমরুল ৩৭ রান করেন। প্রতিপক্ষ গাজীপুর দলের আকিব সর্বোচ্চ ৪ ও আসিফ ২ উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২১০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক আল-আমিনের গাজীপুর জেলা দল ৪৫.৫ ওভারেই গুটিয়ে যায়। সবগুলো উইকেট হারিয়ে তারা ১৫৬ রান করেছে। ফলে ৫৩ রানে রানে ম্যাচ জিতে ফাইনাল ম্যাচে লড়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইল জেলা দল। গাজীপুরের ব্যাটার মশিউর সর্বোচ্চ ৫২ রান করেন। প্রতিপক্ষের বোলার দেবাশীষ ও তুহিন তিনটি করে উইকেট নেন।

প্রথম সেমিফাইনাল ম্যাচের টস পর্বে আম্পায়ার মোস্তাফিজুর রহমান টুকু ও ইমরুল কায়েস সুমন এবং দুই দলের অধিনায়ক। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী টাঙ্গাইল জেলা দলের অলরাউন্ডার দেবাশীষ। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান টুকু ও ইমরুল কায়েস সুমন।

সংক্ষিপ্ত স্কোর :
টাঙ্গাইল : ২০৯ /৯, ৫০ ওভার (মেহেদি ৬৯, দেবাশীষ ৪৬, ইমরুল ৩৭, আকিব ৯-২-২৮-৪, আসিফ ১০-১-৫১-২)
গাজীপুর : ১৫৬/১০, ৪৫.৫ ওভার (জয় ৫২, রাফা ২৮, আসিফ ১৬, দেবাশীষ ৯-১-২২-৩, তুহিন ৯.৫- ০-৩৪-৩)
ফল : টাঙ্গাইল ৫৩ রানে জয়ী।
ম্যাচ সেরা : বিজয়ী দলের দেবাশীষ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই টুর্নামেন্টের জামালপুর ভেন্যুতে বি-গ্রুপে অংশ নেয় গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলা দল। জামালপুর ভেন্যুতে ১২ নভেম্বর ২য় সেমিফাইনালে লড়বে টুর্নামেন্টের সি-গ্রুপের কিশোরগঞ্জ ভেন্যুর চ্যাম্পিয়ন মানিকগঞ্জ জেলা দল ও লিগ পর্বে চতুর্থ স্থান অধিকারী নরসিংদী জেলা দল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট : প্রথম সেমিফাইনালে টাঙ্গাইলের জয়

আপডেট সময় ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩