ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি জামালপুর যৌনপল্লীতে যৌনকর্মীদের জরায়ুমুখ ক্যানসার এবং ব্রেস্ট ক্যানসার স্ক্রিনিং সেবা পলাতক শেখ হাসিনা ফেরত আসবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলার শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র তারাকান্দি, সম্মাননা পেলেন ইনচার্জ মনিরুল নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

অপূর্বর গানে মুগ্ধ হলো ভক্তরা

জিয়াউল ফারুক অপূর্ব

জিয়াউল ফারুক অপূর্ব

বাংলারচিঠিডটকম ডেস্ক :

জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন। আর সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে আড্ডায় গান গেয়ে ভালোই জমিয়ে তোলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে অপূর্বর গানে মুগ্ধ হলো ভক্তরা।

৫ নভেম্বর দুপুরে অপূর্ব তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ২ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ হওযার পরপরই প্রশংসার সাগরে ভাসতে থাকেন অপূর্ব।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গেট টুগেদার অনুষ্ঠানে গানের আসর বসেছে। সেখানে গিটার বাজাচ্ছেন অভিনেত্রী নাদিয়ার স্বামী অভিনেতা ফারুক সোবাহান নাঈম।

গিটারে তোলা কর্ডের ছন্দে ছন্দে গান গাইছেন অভিনেতা অপূর্ব। জনপ্রিয় গায়ক আব্দুল জব্বারের গাওয়া বাংলা সিনেমা ‘সারেং বউ’-র গান ‘ওরে নীল দরিয়া’।

অপূর্ব গানটি এত সুন্দর করে গাইছিলেন যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও মন্ত্রমুগ্ধের মতো তার গান শুনছিলেন। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি রেকর্ড করছিলেন এ সুন্দর মুহূর্তকে। সামাজিক মাধ্যমে এ ভিডিও আপলোড হওয়ার পর নেটিজেনদের মনে স্থান করে নিয়েছে এই গানটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

অপূর্বর গানে মুগ্ধ হলো ভক্তরা

আপডেট সময় ০৮:৩৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩