ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

সরকার ইউনূসকে হয়রানি করছে না : মোমেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সরকার রাজনৈতিক বা অন্য কোনো কারণে নোবেল বিজয়ী অধ্যাপক ড. ইউনূসকে হয়রানি করছে না।

৩১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (যারা চিঠি লিখেছেন) ভাবতে পারেন যে তিনি (ইউনূস) রাজনৈতিক বা অন্য কারণে হয়রানির শিকার হচ্ছেন। আমরা আশা করি, তারা ঘটনাটি জানতে পারবেন। তারা জানতে চাইলে আমরা এ ব্যাপারে জানাবো।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা করেনি, বরং তিনি শ্রমিকদের সঙ্গে প্রতারণা ও কর ফাঁকির অভিযোগে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।

তিনি বলেন, ‘আমরা তাকে একজন মহান নোবেল বিজয়ী হিসেবে সম্মান করি, কারণ তিনি আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না কারণ এটি আদালতের বিষয়। তিনি আরো বলেন, ‘এটা আদালতের সিদ্ধান্ত এবং এতে সরকারের কিছু করার নেই।’

মোমেন বলেন, তিনি বিশ্বাস করেন, ড. ইউনূসের পক্ষে যারা চিঠি লিখেছেন তাদের জানার সঙ্গে প্রকৃত ঘটনার ফাঁক রয়েছে।

বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি ১০০ জনের বেশি নোবেল বিজয়ীসহ ১৬০ টিরও বেশি বিশ্ব নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি খোলা চিঠি লিখেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সরকার ইউনূসকে হয়রানি করছে না : মোমেন

আপডেট সময় ০৮:২২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩