ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

বিশ্বে গত ২৮ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ শতাংশ বেড়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ।

করোনায় মারা গেছে দু’হাজারেরও বেশি লোক। যা একই সময়ে কমেছে ৪৮ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে এ কথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা তাস’র।

সূত্র মতে, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ৫৯ জন।

বিশ্বের ১০৩টি দেশে কভিড-১৯ এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড়ো ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি কভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।

উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় (১২ লাখ ৮৬ হাজার ২৮ জন), এরপরই অষ্ট্রেলিয়ায় (২২ হাজার ৮৩৬ জন), যুক্তরাজ্যে (২১ হাজার ৮৬৬), ইতালি (১৯ হাজার ৭৭৭) এবং সিঙ্গাপুরে (১৮ হাজার ১২৫)জন।

গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় (৩২৮ জন), রাশিয়ায় (১৬৬), ইতালি (১৬৫), অষ্ট্রেলিয়ায় (১৪৮) এবং ফিলিপাইনে (১৩৬)জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল।

সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

বিশ্বে গত ২৮ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ শতাংশ বেড়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১২:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩