ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইরানি সেনার নির্দেশ পালনে বাধ্য হল মার্কিন রণতরী, ভিডিও প্রকাশ

বাংলারচিঠিডটকম ডেস্ক : পারস্য উপসাগরে হেলিকপ্টারবাহী একটি মার্কিন রণতরীকে ইরানের পানিসীমায় প্রবেশ করার আগে তার হেলিকপ্টারগুলোকে অবতরণ করতে বাধ্য করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ১৭ আগস্টে এই ঘটনার ভিডিও ফুটেজ ২০ আগস্ট প্রকাশ করে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি তার বাহিনীর পদস্থ সেনা কর্মকর্তাদের এক বৈঠকে ওই ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায়, আইআরজিসির স্পিডবোটগুলো মার্কিন রণতরীকে তাদের নির্দেশ পালনে বাধ্য করছে।

বৈঠকে তাংসিরি বলেন, আইআরজিসি তার জুলফিকার নৌবহর থেকে স্পিডবোটগুলোকে ঘটনাস্থলে পাঠায়ে এগুলো যখন মার্কিন যুদ্ধজাহাজের কাছে পৌঁছে তখন সেটি থেকে কয়েকটি হেলিকপ্টার সবেমাত্র আকাশে উড়েছিল। কিন্তু আইআরজিসি সেগুলোকে জাহাজের ডেকে অবতরণ করার নির্দেশ দিলে মার্কিন যুদ্ধজাহাজ তা পালন করতে বাধ্য হয়।

আইআরজিসির নৌবাহিনীর শক্তিমত্তা তুলে ধরে অ্যাডমিরাল তাংসিরি বলেন, পারস্য উপসাগরের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ইরান আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে; কাজেই এ অঞ্চলের নিরাপত্তা রক্ষা করার জন্য কোনো বিদেশি শক্তির প্রয়োজন নেই।

তাংসিরি বলেন, তার বাহিনী পারস্য উপসাগরে চলাচলকারী সকল জাহাজের গতিবিধি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে বহিঃশক্তির যুদ্ধজাহাজগুলোর ওপর সার্বক্ষণিক দৃষ্টি রাখছে ইরান। তেহরান কখনও এই কৌশলগত অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত করার অনুমতি কোনো শক্তিকে দেবে না বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: পার্স টুডে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইরানি সেনার নির্দেশ পালনে বাধ্য হল মার্কিন রণতরী, ভিডিও প্রকাশ

আপডেট সময় ০১:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩