ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৩ নভেম্বর, মঙ্গলবার সিনেট ও প্রতিনিধি পরিষদ— উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। দেশজুড়ে এ অভাবনীয় জয়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভোটারদের ব্যাপক অনাস্থার প্রতিফলন ঘটেছে। এতে তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ দুই বছরের কর্মসূচি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের ফলে বিরোধী দলটি আইন প্রণয়নের উদ্যোগ আটকে দিতে, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক তদন্ত শুরু করতে এবং বিচারকসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে তার মনোনীত ব্যক্তিদের নিয়োগ ঠেকাতে পারবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শুল্ক আরোপ এবং ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধের কারণে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এ যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়েছে। আগে থেকেই ব্যাপক অজনপ্রিয় প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ আরও তীব্র হয়েছে।

অতীতে নির্বাচনের ফল নিয়ে বারবার প্রশ্ন তুললেও এবার পরাজয়ের পর সমঝোতার সুরে কথা বলেছেন ট্রাম্প। তিনি দ্য নিউইয়র্ক টাইমস’কে বলেছেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি ‘পুরোপুরি প্রস্তুত’।

৮০ বছর বয়সী ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ‘আমার মনে হয়, ডেমোক্র্যাটরা ভালো করেছে। সত্যিই তাই। তারা কঠোর লড়াই করেছে।’ রাজনৈতিক প্রতিপক্ষের প্রশংসা সচরাচর করেন না তিনি।

তবে নিজ দলের খারাপ ফলের দায় নিজের ওপর নিতে চাননি ট্রাম্প। তিনি বলেন, ‘আমি এটিকে আমার ওপর আঘাত হিসেবে দেখছি না।’

ইরান যুদ্ধ নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেন তিনি। তবে সামরিক অভিযান পরিচালনার পক্ষে নিজের অবস্থানও বজায় রাখেন। একই সঙ্গে অভিযান ইস্যুতে দুই দলের মধ্যে সমঝোতার সম্ভাবনার কথা বলেন তিনি। তার প্রেসিডেন্টের মেয়াদে এ বিষয়টি দীর্ঘদিন ধরে সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী ইস্যুগুলোর একটি।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

আপডেট সময় ১০:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬