মানবিকতা ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে অসহায় শিশু জান্নাত ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
শিশুটির মুখে হাসি ফোটানোর পাশাপাশি পরিবারের আবাসন সংকট সমাধানে ঘর নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
৫ নভেম্বর, বৃহস্পতিবার সকালে শিশু জান্নাত তার মায়ের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় বসে ছিল। বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসক শিশুটির সঙ্গে কথা বলেন এবং তাদের পারিবারিক পরিস্থিতির খোঁজখবর নেন। খুব সকালে না খেয়ে বাড়ি থেকে বের হওয়া শিশুটির প্রতি মমত্ববোধ থেকে তিনি খাবার ও নতুন পোশাক কিনে দেন।
এ সময় জান্নাতের পরিবারের আবাসন সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন জেলা প্রশাসক। অসহায় পরিবারটির দুর্দশা লাঘবে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
শফিউল আলম লাভলু : নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম 


















