ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে প্রথম গাড়ি কারখানা স্থাপনে ৪২০ কোটি ডলার বিনিয়োগ করবে অডি : ট্রাম্প ইতালিতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজার হাজার মানুষের বিক্ষোভ জামালপুরে নাসিবের কেন্দ্রীয় নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথমবারের মত জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয় প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

রাশিয়া ও কিরগিজস্তানের ১২০টিরও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে অবদান রাখা মস্কোও কিরগিজস্তানের ১২০টিও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে রাশিয়ার গুরুত্বপূর্ণ কাঁচা মাল ও উৎপাদিত পণ্যের প্রবেশ এবং তাদের যুদ্ধকে বাধাগ্রস্ত করার জন্য অর্থায়নের উৎস বন্ধ করা।

স্টেট এবং ইউএস ট্রেজারির নতুন করে তৈরি করা কালো তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার বিভিন্ন ব্যাংক, এনার্জি শিল্প, শিপিং, প্রতিরক্ষা, প্রযুক্তি সংগ্রহ ও প্রস্তুতকারক এবং বেসরকারি সামরিক প্রতিষ্ঠান।

এছাড়া উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করে এমন সাতটি রাষ্ট্র নিয়ন্ত্রিত গবেষণা প্রতিষ্ঠানকে কালো তালিকায় রাখা হয়েছে।

এদিকে মার্কিন ট্রেজারি বিভাগ কিরগিজস্তানের বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। তারা জানায়, প্রযুক্তিগত উপকরণের উপর যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের রপ্তানি নিষেধাজ্ঞা পাশ কাটাতে রাশিয়া এসব কিরগিজ প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। আর এটি রাশিয়ার উৎপাদকরা চান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প

রাশিয়া ও কিরগিজস্তানের ১২০টিরও বেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১০:০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩