জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ-নাসিব এর কেন্দ্রীয় নির্বাচন ২০২৬-২০২৭ উপলক্ষ্যে ২৪ অক্টোবর, শনিবার দুপুরে নাসিব জামালপুর জেলা কার্যালয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক খান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ক লায়ন মির্জা মাসুদুর রহমান।
নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ক লায়ন মির্জা মাসুদুর রহমান জামালপুর জেলা শাখা নাসিবের নেতৃবৃন্দ ও পরিচালকদের সাথে কুশল বিনিময় করেন এবং মতামত গ্রহণ করেন। তিনি নাসিবের সাথে যুক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন। জামালপুরের উৎপাদনমুখী সকল শ্রেণির উদ্যোক্তাদের নাসিবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ক লায়ন মির্জা মাসুদুর রহমান বাংলারচিঠিডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে আসন্ন নাসিব কেন্দ্রীয় কমিটির নির্বাচন, নাসিবের সদস্যভুক্ত দেশব্যাপী উদ্যোক্তাদের পাশে থেকে তাদেরকে ব্যাংকঋণসহ সকল ধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ক লায়ন মির্জা মাসুদুর রহমান বলেন, আমি বলতে চাই জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ-নাসিব ৪২ বছর যাবত প্রতিষ্ঠিত হয়েছে। এই সংগঠনটা দীর্ঘদিন যাবত দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া নতুন ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি করে আজকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার বয়ে নিয়ে আসছে। দেশের জন্য সুনাম বইয়ে এনেছে। সে ক্ষেত্রে নাসিব জামালপুর জেলা কমিটি আমি যখন সংস্কার কমিটির দায়িত্ব পাই ৫ আগস্টের পর দেশ যখন সংস্কার হচ্ছিল তখন নাসিব সারা দেশেই জেলা কমিটিগুলো হচ্ছিল। সেই সুবাধে জামালপুর জেলা কমিটি একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নাসিব জামালপুর জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
তিনি বলেন, আমি জামালপুরের ছেলে। যেহেতু আমার জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ হয়েছে। সে ক্ষেত্রে জামালপুরের জন্য তো আমার এক্সট্রা দৃষ্টি থাকবেেই। কিন্তু আমি শুধু জামালপুরের দায়িত্বে নেই। যেহেতু সারা দেশের দায়িত্বে আছি। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া নাসিব যেভাবে সুনাম অর্জন করে দেশ বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে। সেই ধারাবাহিকতা ধরে রেখে আগামী দিনে নাসিবকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ভিশন মিশন, উনি ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাচ্ছেন। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য তার কাজ করার সেই স্বপ্ন বাস্তবায়ন করার সাথে নাসিব সুন্দরভাবে সরকারকে সহযোগিতা করে আসছি এই সংগঠনে যেদিন থেকে কাজ করার সুযোগ হয়েছে। আমার একটি পত্রিকাও আছে ব্র্যান্ড অফ বাংলাদেশ। আমি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে তুলে ধরি। তুলে ধরে সরকারের দৃষ্টি আনার জন্য চেষ্টা করি। আমি কাজ করে যাচ্ছি।
মির্জা মাসুদুর রহমান আরও বলেন, আমি চাই আগামী দিনে নাসিবের যে সুন্দর একটি নির্বাচন হবে। আমাদের কেন্দ্রীয় কমিটি দীর্ঘদিন থেকে সমস্যায় ছিল সেটা অস্বীকার করার নেই। হ্যাঁ বিভিন্নভাবে এই সংগঠনকে বিতর্ক করার চেষ্টা করেছে কিছু অসৎ লোক। তারা আজকে ধুলিসাৎ হয়ে গেছে। সর্বোচ্চ আদালতের মাধ্যমে নাসিব একটা নির্বাচনের দিকে এগুচ্ছে। আমাদের কেন্দ্রীয় সভাপতি মির্জা নুরুল গণি শোভন সর্বোচ্চ আদালতের রায়ে আবার সেই নির্বাচন করার জন্য নাসিবের দায়িত্ব ফিরে পান। উনি একটি নির্বাচন কমিশন গঠন এবং আপিল কমিশন গঠন করেন। তারা গত ৬ অক্টোবর অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
তিনি বলেন, সেই অনুযায়ী আমাদের নির্বাচনের কার্যক্রম সারা দেশেই চলছে। সেই সুবাধে যেহেতু আমার বাড়ি জামালপুরে। আমি জামালপুর জেলা দিয়েই প্রথমে নির্বাচনী কার্যক্রম শুরু করছি। আমি বলতে চাই সকল দেশবাসীকে এই জেলা কমিটির এই নির্বাচনী মতবিনিময় সভার মাধ্যমে- আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে সকল উদ্যোক্তাদের জন্যে আমরা কিছু করি। সরকারের যে উদ্দেশ্য উদ্যোক্তাদের নিয়ে কাজ করার, সেই কাজকে আমরা আরও সহযোগিতা করি। আমাদের সরকার প্রধান অলরেডি বিভিন্নভাবে এসএমই ফাউন্ডেশন, বিসিক, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যথেষ্ট উদ্যোক্তাদের নিয়ে পরিকল্পনা করছেন। একটা কাজের আগে প্রকল্প তৈরি হয়। তারপরে সেই প্রকল্পটা একনেকে যায়। অনুমোদন হয়। বাস্তবায়ন হতে জনগণ পর্যন্ত পৌঁছতে একটু সময় লাগে।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মাত্র আট মাস ধরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। প্রথম ওয়ার্কিং ডে থেকেই মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত আপনারা দেখছেন টিভিতে কিভাবে উনি পরিশ্রম করে যাচ্ছেন। তিনি এই উদ্যোক্তাদের নিয়েই কাজ করতে চান। তিনি বড় শিল্প উদ্যোক্তাদের নিয়ে চিন্তা করছেন কম। তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের এবং তিনি জাতীয় নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিনি প্রথম ওয়ার্কিং ডে থেকে ক্ষুদ্র কুটির শিল্প মাঝারি শিল্প নিয়ে সে কাজ করতে চান।

মির্জা মাসুদুর রহমান বলেন, এরই ধারাবাহিকতায় অলরেডি আমি যেহেতু জাতীয় পর্যায়ে বিভিন্ন মিটিংয়ে সরকারি মিটিংয়ে থাকার সুযোগ হয়। সেই সুবাধে আমি আপনাদেরকে অবগত করতে চাই- সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে যথেষ্ট পরিমাণ প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পগুলো যখন আপনাদের পর্যায়ে চলে আসবে। আপনারা দেখবেন এই দেশ সোনার বাংলাদেশ, যেটা শহীদ জিয়াউর রহমান গড়তে চেয়েছিলেন সেই দেশ আবার আমরা প্রতিষ্ঠিত করতে পারব। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। আমাদের সরকার দেশকে একটি সোনার বাংলাদেশ বানাবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে মির্জা মাসুদুর রহমান বলেন, আমি চাই সারাদেশে আমাদের ২১ সদস্য বিশিষ্ট নাসিবের পরিচালনা পরিষদ একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, চারজন সহসভাপতি, একজন নারী সহ-সভাপতি থাকেন। আর বাকি ২৫ জন থাকেন পরিচালক। কেন্দ্রীয় কমিটি আমরা চাই এই ৩১ জনসহ সারাদেশের ভোটারেরা যারা নাসিবের এই নির্বাচনের ডেলিগেট হয়েছেন। এখন যাচাই-বাছাই চলছে নির্বাচন কমিশনার চূড়ান্ত ভোট তালিকা প্রকাশ করার পরে যারা টিকবেন তারা তাদের পছন্দনীয় প্রার্থীদের বেছে নিতে পারবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে শেখ হাসিনার সময় দিনের ভোট রাতে হয়েছে। এখন আর ওসই সুযোগ নেই। এই সরকার হল নির্বাচিত সরকার। যেহেতু নির্বাচিত সরকার জবাবদিহিতা আছে। অতএব নাসিবের ভোটও প্রত্যক্ষ ভোট হবে। যার যার ভোট সেই সেই দিবেন। যার যার স্বাধীনতা সেই পছন্দের প্রার্থী বেছে নিবেন। আমি আশা করি নাসিবের সারাদেশের উদ্যোক্তারা সঠিক লোককে মূল্যায়ন করে সঠিক লোককে ম্যান্ডেট দিয়ে তারা একটি সুন্দর কমিটি উপহার দিবেন আশা রাখি।
জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















