ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

আসন্ন সংসদ নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। ছবি : সংরক্ষিত

প্রধান নির্বাচন কমিশনার খান মো. নুরুল হুদা (সংরক্ষিত ছবি)

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে।

১৫ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি নির্বাচনে ইতোমধ্যে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। প্রার্থীরা তাদের ইচ্ছে মাফিক প্রচার-প্রচারণা চালাতে পারছেন।’

সিইসি বলেন, কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহা-পুলিশ পরিদর্শককে কাল-পরশুর মধ্যেই চিঠি দেবে, যেন নিষ্পপ্রয়োজনে কোন প্রার্থী, প্রার্থীর কর্মীদের ফৌজদারী অপরাধের সঙ্গে জড়িত না থাকলে বা গ্রেফতারি পরোয়ানা না থাকলে হয়রানি, গ্রেফতার না করা হয়।

নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সেনাবাহিনী সিআরপিসি অনুযায়ী পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেবে। তবে তাদের বিচারিক ক্ষমতা দেয়া হয়নি।

তিনি বলেন, ভোট গ্রহণের দিন ভোটকক্ষের ভেতরে ছবি তোলা যাবে। কিন্তু সেখান থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

সিইসি বলেন, ‘পর্যবেক্ষক, সাংবাদিকদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি-ভোটকক্ষের ভেতরে কোন সরাসরি সম্পচার করা যাবে না। কেন্দ্রে সীমিত আকারে সাংবাদিক যেতে পারবে, যাতে ভোটগ্রহণ কর্মকর্তাদের অসুবিধা না হয়। বাংলাদেশি পর্যবেক্ষদের জন্য নীতিমালা আছে, বিদেশীদের জন্যও নীতিমালা আছে। সেগুলো মানতে হবে। কেন্দ্রের ভেতরে বেশিক্ষণ থাকতে পারবেন না। সরাসরি সংবাদ প্রচার করতে পারবে না। তবে ভোটকক্ষের বাইরে সরাসরি প্রচার করতে পারবেন। গোপন কক্ষের ফটো তোলা যাবে না। প্রিজাইডিং কর্মকর্তার ব্যবস্থাপনা ও তার কথা মানতে হবে।’

আচরণ বিধি ভঙ্গের ব্যাপারে তিনি বলেন, ১২২টি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তাদের কাছে অভিযোগ করলে ভাল হয়। নির্বাচনের দায়দায়িত্ব বেশিরভাগ রিটার্নিং কর্মকর্তার হাতে। এ ছাড়া নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছে, তাদের কাছেও অভিযোগ দেয়া যাবে।

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ড. কামাল হোসেনের বিষয়ে একটি অভিযোগ কমিশনে এসেছে। এটি নির্বাচনী তদন্ত কমিটির কাছে পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় নির্বাচন কমিশনার মাহবুবু তালুকদার, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, কবিতা খানম ও ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন সংসদ নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে : প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৬:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮