ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

মেলান্দহে ষাটোর্ধ বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে আজগর আলী তারা (৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ জুন সকালে পৌরসভার নাগের পাড়া রশিদ মুন্সির বাড়ির পিছনে লিচু গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আজগর আলী পৌরসভার নাগের পাড়া এলাকার আব্দুস সামাদ মুন্সির ছেলে।

জানা গেছে, ১৯ জুন সকালে স্থানীয়রা লিচু গাছের সাথে তারা মিয়ার লাশ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার জানায়, প্রায় ২৫ বছর পূর্বে আজগর আলী তারা মিয়ার সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে সে একাই রান্না করে খেতেন। বেশ কিছুদিন থেকে আজগার আলী ও প্রতিবেশি রশিদ মুন্সির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আজগার আলী প্রতিপক্ষের মামলায় ৩ মাস ১৯ দিন জেলে থেকে চলতি মাসের ১১ জুন জামিনে মুক্তি পান।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) স্বজল কুমার সরকার জানান, আজগর আলী তারা নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে তিনি জেল থেকে বের হয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহে ষাটোর্ধ বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:২৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩