ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

শেরপুরে ১৫ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার ২ আসামি। ছবি: বাংলারচিঠিডটকম

গ্রেপ্তার ২ আসামি। ছবি: বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ মাদক মামলার আসামিসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৪ মে বিকালে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে ২৩ মে রাতে পৌরশহরের বাজার ছিটাপাড়া মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই মহল্লার মৃত রুস্তম আলীর ছেলে ১৫ মাদক মামলার আসামি মেহেদি হাসান মাসুম ওরফে বিগম্যান (৩২) ও একই মহল্লার মৃত লাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ফিরোজ মিয়া (৩৬)।

জানা গেছে, ২৩ মে রাতে নালিতাবাড়ী থানার এসআই শাফায়েত হোসেন, মহর আলী ও এএসআই সোহরাব আলী পৌরশহরের ছিটপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মেহেদি হাসান বিগম্যানকে দুই গ্রাম হেরোইন ও ফিরোজ মিয়াকে ২৫ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বলেন, গ্রেপ্তার মেহেদি হাসান মাসুমের বিরুদ্ধে থানায় ১৫টি মাদক মামলা ও অপর আসামি ফিরোজ মিয়ার বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করার পর ২৪ মে বিকালে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

শেরপুরে ১৫ মামলার আসামিসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ১১:১৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩