ঢাকা ০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জেলা আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ

শিশুদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহ ও অন্যান্য নেতৃবৃন্দ।ছবি:মেহেদী হাসান

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সরকারি-বেসরকারিভাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

৬ এপ্রিল জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালক) জামালপুরের শিশুদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দলীয় কার্যালয়ের সামনে নেতৃবৃন্দ।ছবি:মেহেদী হাসান

এ উপলক্ষে শহরের বকুলতলাস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মোহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ এবং সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শতাধিক শিশুর মাঝে ৩০ বস্তা চাল, ২৫ কেজি ডাল, ৫৫ লিটার সয়াবিন তেল, ৫০ প্যাকেট মুড়ি, ৫ কেজি খেজুর, ২৫ কেজি কালোজিরা চাল, ১৫ কেজি মাংস ও ৫ কেজি জিলাপী বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জেলা আওয়ামী লীগের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট সময় ১০:৫২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩